• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

গাংনীতে ওঁঝার গাফিলতিতে সাপে কাটা কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
গাংনীতে ওঁঝার গাফিলতিতে সাপে কাটা কৃষকের মৃত্যু
গাংনীতে ওঁঝার গাফিলতিতে সাপে কাটা কৃষকের মৃত্যু

জমিতে সেচ দেওয়ার সময় সাপের কামড়ে মাহাতাব হোসেন(৪৫) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। সোমবার (৮ জুন) সকালে সাপে কামড় দিলে দুপুরে তার মৃত্যু ঘটে। মাহাতাব মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়ার শামসুল হকের ছেলে।

মাহাতাবের ভাই মহিবুল ইসলাম জানান, গ্রামের মাঠে পাশাপাশি জমিতে তারা ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন। জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ ইদুরের গর্ত থেকে সাপে কামড় দেয়। মাঠের লোকজন তার পায়ে কাপড় দিয়ে বেঁধে চৌগাছা গ্রামের ফোরকান আলী নামের এক কবিরাজের নিকট নিয়ে আসেন।

প্রায় ৩ ঘন্টা সাপে কামড় দেওয়া রোগী মাহতাবের উপর ঝাড়ফুক, বাটি চালান ও শরীর কেটে রক্ত বের করার পরও মাচা তৈরী করে আগুনের তাপ দেওয়া হয়। ওঝার এই কেরামতিতে বাঁচাতে পারেনি মাহাতাবকে। অবশেষে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাহাতাব।

সেখানে ৩ ঘন্টা ধরে ঝাঁড় ফুক করা হয়। হাত চালান, পা কাটা ও সর্বশেষ মাচা তৈরী করে আগুনের স্যাকা দেওয়া হয়। ততোক্ষণে মাহাতাবের মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাহিদ জানান, রোগীকে সকালে সাপে কেটেছে। তারা কবিরাজের কাছে নিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করিয়ে হাসপাতালে নেওয়ার আগেই সে মৃত্যু বরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category