• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে আমজাদ হোসেনের প্রতি সমর্থন দিলো ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
গাংনীতে আমজাদ হোসেনের প্রতি সমর্থন দিলো ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা
গাংনীতে আমজাদ হোসেনের প্রতি সমর্থন দিলো ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা

মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেনের সমর্থনে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের “ক” ইউনিটের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি নেতাকর্মী।
বুধবার (১২ নভেম্ববর) বিকেল ৪ টার দিকে ধানখোলা ফুটবল মাঠ থেকে কামাল হোসেন লালটু মাস্টার, মুস্তাক আহমেদ ও শরিফ মাস্টারের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়।
বিভিন্ন গ্রামের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল সহকারে গাংনী বাসস্ট্যান্ড বাজারস্থ আমজাদ হোসেনের বিএনপি কার্যালয়ে এসে যোগ দেন।
এসময় মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম ও হামলা-মামলার শিকার হয়েছি। নিরপরাধ হয়েও বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছি, শুধু আমরা ধানের শীষের লোক তাই। এখন আর কারো কোন নির্যাতন সহ্য করা হবে না, গাংনীর উন্নয়ন ও মানুষের মুক্তির জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নেতাকর্মীরা আরও বলেন, “ধানের শীষ কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি বিএনপির সকলের প্রতীক। দল যাকে নমিনেশন দিয়েছে, ধানের শীষের পক্ষে সবাই কাজ করুন। আসুন, ভেদাভেদ ভুলে গাংনীর উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category