• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে স্কুটি র‍্যালি

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে স্কুটি র‍্যালি
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসে স্কুটি র‍্যালি

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে কর্মজীবি নারীরা তাদের প্রধান বাহন স্কুটি নিয়ে অংশগ্রহন করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। এসময় স্কুল শিক্ষক, এনজিও কর্মীসহ স্কুটিতে চলাচলকারী কর্মজীবি নারী, স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‍্যালিতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category