• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে অ্যালকোহলসহ নারী হোমিও চিকিৎসক নিলুফা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
গাংনীতে অ্যালকোহলসহ নারী হোমিও চিকিৎসক নিলুফা গ্রেফতার
গাংনীতে অ্যালকোহলসহ নারী হোমিও চিকিৎসক নিলুফা গ্রেফতার

অবৈধভাবে অ্যালকোহল মজুদ রাখার দায়ে নিলুফা ইয়াসমীন (৪৮) নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্ক ফোর্স। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১ হাজার ১৪৪ বোতল অ্যালকোহল। আজ মঙ্গলবার বিকেলে নিলুফা ইয়াসমিনের গাংনী বাজারের দোকান এবং গাড়াডোব গ্রামের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
নিলুফা ইয়াসমীন হাফিজ হোমিও হলের স্বত্ত্বাধিকারী ও গাড়াডোব গ্রামের হাফিজ উদ্দীনের মেয়ে। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিলুফা ইয়াসমীন দীর্ঘদিন যাবত হোমিও চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে ৬২ বোতল ও পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি গাড়াডোব থেকে আরো ১ হাজার ৮২ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। রেক্টিফাইড স্পিরিট বা অ্যালকোহল অবৈধ মজুদ এবং বিক্রির অপরাধে নিলুফা ইয়াসমিনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় নিলুফা ইয়াসমিনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category