• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান কর্নেল নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া পূর্ব মজমপুর ঝাউতলা এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তারের ছেলে পারভেজ হোসাইন ওরফে সৌরভ, পূর্ব মজমপুর খন্দকার বাড়ি এলাকার খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান ও কুমারখালী উপজেলার বাড়াদি বানিয়াপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী সবুজ। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা হওয়ার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলায় নাঈমুর সাদিক পার্থ নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মন্ডল ফিলিং স্টেশনের উত্তর পাশে মাঠে মোস্তাফিজুর রহমান কর্নেলকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুর রহমান বাবু বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মোস্তাফিজুর রহমান কর্নেল পূর্বমজমপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্বশত্রুতা ও প্রেমঘটিত বিষয়ের জেরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category