• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় মেহেরপুরে কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ জুন, ২০২৪
ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় মেহেরপুরে কর্মশালা অনুষ্ঠিত
ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় মেহেরপুরে কর্মশালা অনুষ্ঠিত

রপ্তানিযোগ্য ফলের চাষ ছড়িয়ে দেওয়া ও ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের আম গাছের পরিচর্যার বিষয়ে মেহেরপুরের মুজিবনগর অডিটরিয়ামে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকাল  সাড়ে দশটার সময় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ি হর্টিকালচার উইংয়ের পরিচালক কে.জে. এম. আব্দুল আউয়াল।।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ির বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর বারাদি হর্টিকালচার উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান।

কর্মশালায় বক্তারা বলেন, মুজিবনগর আম্রকাননে ১১৭০ টি আমগাছ রয়েছে। শতবর্ষে এই গাছগুলো তিনটি পরগাছা দ্বারা আক্রান্ত। যে পরগাছাগুলো আম গাছগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাছগুলোকে কিভাবে পুনঃ যৌবন দান করা যায় সে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে গাছগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। বক্তারা আরো বলেন, বিদেশি ও দেশি যে ফলগুলো রয়েছে সেগুলো কিভাবে রপ্তানিযোগ্য করা যায় সেই চেষ্টায় করছেন বিজ্ঞানীরা।

এসময় উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরামর্শক (অব: অতিরিক্ত সচিব) রেজাউল করীম, পরামশর্ক হিল হর্টিকালচার্স ও সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ এসএম কামরুজ্জামান। এছাড়াও বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও হর্টিকালচারের উপপরিচালক, কৃষি কর্মকর্তা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category