• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

৫ দফা দাবিতে মুজিবনগরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
৫ দফা দাবিতে মুজিবনগরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল
৫ দফা দাবিতে মুজিবনগরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে মুজিবনগরে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম। অনুষ্ঠান পরিচালনা করেন। উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসার।
‎
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। এছাড়া বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম, বাগোয়ান ইউপির আমির মাওলানা ফারুক হোসেন, মহাজনপুর ইউপি আমির আব্দুল হামিদ, মোনাখালি ইউপি আমির মোঃ মুখলেছুর রহমান, মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ফজলুল হক গাজী, পেশাজীবি দলের সেক্রেটারি মোশাররফ হোসেন ও জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন।
‎
‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেদারগঞ্জ বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category