• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

১২০ টাকায় পুলিশে চাকরী পেল মেহেরপুরের ৯ জন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
১২০ টাকায় পুলিশে চাকরী পেল মেহেরপুরের ৯ জন
১২০ টাকায় পুলিশে চাকরী পেল মেহেরপুরের ৯ জন

কোনো ঘুষ কিংবা অতিরিক্ত খরচ ছাড়ায় পুলিশে কনস্টেবল পদে চাকরি হয়েছে ৯ জন তরুণ তরুনীর।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে পুলিশ লাইনস চত্তরে ফলাফল প্রকাশের পর আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে সফল প্রার্থীরা। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় পুলিশে চাকরির সুযোগ পেয়ে খুশি এসব তরুণ-তরুণীরা।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ফলাফল ঘোষণা করলে আনন্দে কেঁদে ফেলেন উত্তীর্ণ প্রার্থীরা।

চলতি বছরের এপ্রিলের ১৬-১৮ তারিখে প্রাথমিক বাছাই, এরপর মে মাসে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। ৮০০ আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ জনকে চূড়ান্ত করা হয়। আরও ২ জন রয়েছেন অপেক্ষমাণ তালিকায়। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই দিনমজুর, ভ্যানচালক ও মৎস্যজীবী পরিবারের সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category