• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল চারটায় হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরের দোয়েল চত্বর সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কুতুব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকুল ইসলামের পিতা আবু বকর সিদ্দিক।

জনশক্তি সম্মলেনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের আমীর অধ্যাপক আলী আজম মুহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলীম, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস রবিউল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান।

এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাস্টার আলা উদ্দীন ও মাওঃ মওলা বক্,হরিনাকুণ্ডুর প্রথম নাযেমে আলা মকবুল হোসেন, উপজেলা নায়েবে আমীর রেজাউল ইসলাম, দলের অন্যতম নেতা ইদ্রিস আলী,সাদেকুর রহমান, শফি উদ্দীন, শিবির নেতা রাশেদ হোসেন প্রমুখ।

কয়েক হাজার ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা আমীর অধ্যাপক আলী আজম মুহাম্মদ আবু বকর বলেন, শেখ হাসিনার শোষন আর দূর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যথাযথ ভাবে ভোগ করার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category