• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

স্বর্ণ চোরাচালান মামলায় একজনের কারাদন্ড ও জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মেহেরপুরে স্বর্ণচোরাচালানের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াতে নামাজ আলী (২৮) নামের এক চোরাকারবারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার হাজার টাকা জরিমানা করেছে আদালত।

দণ্ডপ্রাপ্ত নামাজ আলী শুভরাজপুর গ্রামের নজিবদ্দীনের ছেলে।

রায় ঘোষণাকালে বিচারক মনজুরুল ইমাম বলেন, ‘অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত প্রমানিত হয়েছে। তবে আসামীর বয়স, অর্থনৈতিক অবস্থা এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় সর্বোচ্চ দন্ড যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে সর্বনিম্ন শাস্তি প্রদান করা হলো। ‘

বুধবার (১০ জুলাই) মেহেরপুর জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মন্জুরুল ইমাম এই রায় প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ আগষ্ট মেহেরপুরের শুভরাজপুর সীমান্ত থেকে ৮ পিস সোনার বারসহ নামাজ আলীকে আটক করেছিলো বিজিবি। অতঃপর
বিজিবি কাথুলী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মামলা যায় পূর্বক নামাজ আলীকে সদর থানায় হস্তান্তর করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন এস আই আব্দুল আলীম শেখ। তিনি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করলে, মামলাটি স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিডিউটার পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category