• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইলার হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মৃতদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।

এর আগে রাজধানীর পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন।
রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি উপস্থিত থেকে এ জামিননামা জমা দেন।

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category