• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু
সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সমাপনী বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থতাবোধ করেন এবং লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমেন বলেন ‌‘হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category