• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত
সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে এ মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জ্বালানী তেল আমদানী করে, আমরা যেখান থেকে আমদানী করি সেখানে যুদ্ধাবস্থা চলছে, সারা পৃথিবী এর কুফল ভোগ করছে, সারা পৃথিবীতে জ্বালানী তেলেরে মূল্য বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

নাগরিক সেবার বিষয়ে তিনি বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নাগরিক সেবার বিষয়ে। হাসপাতাল গুলোতে পদ আছে কিন্ত জনবল নেই। মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুণ্য পদগুলো দ্রুত পুরণ করা হবে। যাতে তাৎক্ষনিকভাবে নাগরিক সেবা বাড়ানো যায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য: এক দিনের সফরে আজ সকালে সড়ক পথে কুষ্টিয়া থেকে মেহেরপুরে আসেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিকেলে তিনি মেহেরপুর জেলা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category