• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শৈলকুপায় সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী খুন

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
শৈলকুপায় সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী খুন
শৈলকুপায় সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে বেলা ১২ দিকে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category