• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শৈলকুপায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
শৈলকুপায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইনমন্ত্রীর
শৈলকুপায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

পাট বিক্রিতে ওজনে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সরেজমিনে শৈলকুপা পাটের হাটে উপস্থিত হয়ে প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলেছেন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি। তিনি কৃষকদের কাছে সরাসরি জানতে চান, তারা পাট বিক্রি করে সঠিক ওজন পাচ্ছেন কি না।

শনিবার (৮ আগষ্ট) সকালে শৈলকুপার হাটে গিয়ে পাট বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি কৃষকদের পাট বিক্রির প্রক্রিয়া, ওজন ও ন্যায্যমূল্য পাওয়ার বিষয়ে খোঁজ নেন। কৃষকরাও মন্ত্রীর কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এর আগে শৈলকুপা পাটের হাটে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, সরকার নির্ধারিত ৪০ কেজিতে এক মণ হিসেবে পাট কেনার পরিবর্তে কৃষকের কাছ থেকে প্রতি মণে অতিরিক্ত দুই কেজি ধলতা নিয়ে ৪২ কেজিতে এক মণ হিসাব করা হচ্ছে। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হলে তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে উপজেলা প্রশাসন পাটের হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের দায়ে ব্যবসায়ীদের জরিমানা ও কারাদণ্ড দেয়।

আইনমন্ত্রী বলেন, আপনাদের অভিযোগ পাওয়ার পর গত সপ্তাহেই আমি প্রশাসনকে বলে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যারা অনিয়ম করছিল, তাদের জেল-জরিমানা করা হয়েছে। আজ নিজের আত্মতুষ্টির এবং আপনাদের অভিযোগের পর পরিস্থিতি আসলে কী দাঁড়িয়েছে, সেটি সরেজমিনে দেখতে হাটে এসেছি।

তিনি পাট বিক্রেতা কৃষকদের আশ্বস্ত করে বলেন, আপনারা সঠিক ওজন বুঝে পাট বিক্রি করবেন। হাটে এখন আর এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর থাকতে বলা হয়েছে।

আইনমন্ত্রীর সরেজমিনে হাট পরিদর্শন ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলায় পাট বিক্রি করতে আসা কৃষকদের মধ্যে সন্তোষ দেখা যায়। তারা বলেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ওজনে কারচুপির মতো অনিয়ম বন্ধ হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য হিস্যা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category