• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

শেখ হাসিনার সিদ্ধান্তই দলের শেষ সিদ্ধান্ত: কাজী জাফর উল্লাহ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
শেখ হাসিনার সিদ্ধান্তই দলের শেষ সিদ্ধান্ত: কাজী জাফর উল্লাহ
শেখ হাসিনার সিদ্ধান্তই দলের শেষ সিদ্ধান্ত: কাজী জাফর উল্লাহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। আপনি চেয়ারে আছেন বলে মনোনয়ন পাবেন এমন না। দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। ষড়যন্ত্র হচ্ছে; আপনারা তৎপর হন। আওয়ামী লীগের তৃণমূল থেকে মন্ত্রী পরিষদ পর্যন্ত সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন নাছিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজম্মেল হক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া জামান ঝর্না এমপি, শ্রী নির্মল চ্যাটার্জি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে সকাল ছয় টায় জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল সাড়ে নয় টায় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। এসময় পুলিশ, বিজিবি, আনছার সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গালর্স গাইড, বিএনসিসি কুচকাওয়াজ প্রদর্শন করে।
এই স্থানে বাংলাদেশ আনছার বাহিনী অর্কেস্টা দলের গীতিনাট্য জল, মাটি ও মানুষ প্রদর্শন করা হয়। যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পর্যায় ক্রমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন আনছার আর্কেস্টা দলের শিল্পিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category