• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুদের খেলায় হাসি-আনন্দে উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
শিশুদের খেলায় হাসি-আনন্দে উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ
শিশুদের খেলায় হাসি-আনন্দে উৎসবমুখর বিদ্যালয় প্রাঙ্গণ

মেহেরপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের সাধু বার্ণবার চার্চ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুর প্যারিশ পুরোহিত রেভারেন্ড কর্ণেলিয়াস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ, কুষ্টিয়া ডায়োসিস রাইট রেভারেন্ড হেমেন হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল পালক বল্লভপুর ডিনারী রেভারেন্ড দীপক উজ্জ্বল বিশ্বাস এবং কনভেনর, উইমেন্স ফেলোশীপ মিসেস জেসিকা সুপর্ণা হালদার।

উক্ত বিদ্যালয় এর সহকারী শিক্ষক সাবিনা সাত্তার মিতা এবং ফারহানা ইয়াসমিন রিমি এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্না বাড়ৈ। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান এবং ব্যাথুয়েল মন্ডল।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category