• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি’র র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি'র র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি'র র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুরে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে র‌্যালি শেষে শহীদদের স্মরণে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মেহেরপুর বোসপাড়াস্থ বিএনপি’র কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পৌর কবরস্থানের পাশে শহীদ বেদীতে শহীদদের স্মরণ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

পরে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, লড়াই সংগ্রাম করেছি এখনো করছি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেবো। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাই। এদেশ হবে জনগণের। রাষ্ট্র পরিচালনার মালিক হবে জনগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category