• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: সাদিক কায়েম

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: সাদিক কায়েম
শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন শহীদ আবরার ফাহাদ আমাদের যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার ওপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে। আবরার যে চেতনা লালন করতেন জুলাইয়ের সকল শহীদসহ প্রত্যেকে একই চেতনা ও আকাঙ্খা লালন করতেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এ এসব কথা বলেন তিনি। কবর জিয়ারতকালে সাদিক কায়েমকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এসময় আবরার ফাহাদের বাবা এবং স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক’ এবং প্রেরণার বাতিঘর হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ আবরারকে নির্মমভাবে সারারাত নির্যাতন করে শহীদ করেছে। অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি, প্রতিবছর যেন ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন দেশের প্রতিটি ক্যাম্পাসে ৭ অক্টোবরকে আগ্রাসনবিরোধী আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে তারা এই দিনটিকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করবেন।

ডাকসু ভিপি বলেন, অন্তর্বর্তী সরকার যদি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাইয়ের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে না পারে, তবে ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি তাদের হতে পারে।

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম কুষ্টিয়া শহরের কটায়খানা মোড়স্থ শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category