• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধানের বাড়ি থেকে ত্রানের কম্বল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধানের বাড়ি থেকে ত্রানের কম্বল উদ্ধার
রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধানের বাড়ি থেকে ত্রানের কম্বল উদ্ধার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুব প্রধান ও এক্সিকিউটিভ সদস্য শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে প্রায় ১৮৯ টি কম্বল উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার পান্ডের ঘাট পাড়ায় সোহাগের বসত বাড়ি থেকে গত বছর শীতে বিতরণের জন্য দেওয়া এ কম্বলগুলোউদ্ধার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মেহেরপুর সদর থানার একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে তল্লাশি করে বিভিন্ন বস্তা বন্দী অবস্থায় ও সাব বাক্সের ভিতর থেকে ১৮৯ টি কম্বল উদ্ধার করা হয়।
মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ জানান উদ্ধারকৃত কম্বলগুলো গত বছর শীতের সময় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়েছিল কিন্তু সেইগুলো বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রাখে। আমরা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো উদ্ধার করেছি এবং সেগুলো বর্তমান রেড ক্রিসেন্ট কমিটির হাতে তুলে দেয়া হবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুরের যুগ্মআহবায়ক তামিম আহমেদ সাংগঠনিক সম্পাদক আশিক রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: পরিবারতন্ত্রে মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি শিরোনামে সংবাদ প্রচারিত হয় গত ২ ডিসেম্বর এবং এ সংবাদ প্রকাশের পরেই রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ওয়ার হাউজ থেকে বিভিন্ন মালামাল জব্দ করেছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category