• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

রাষ্ট্রীয় শোক দিবসে গাংনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান!

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
রাষ্ট্রীয় শোক দিবসে গাংনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান!
রাষ্ট্রীয় শোক দিবসে গাংনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান!

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বের মুসলমানরা শোকাহত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন দু’দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। ঠিক সেই মুহুর্তে মেহেরপুরের গাংনীর মড়কা বাজার এলাকার গ্রীণ রেইন ল্যাবরেটরী স্কুলে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপি এ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। তবে উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও চলছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সারা বিশ^ মুসলিম শোকাহত এবং সরকার শোক দিবস ঘোষণা করেছেন সেখানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান শিক্ষক শামসুল হক জানান, এটা পাসপোর্ট অফিসার শাহাজাহান সাহেবের স্কুল। তার কথামতো সব চলে। তাছাড়া সাংস্কৃতিক কোন অনুষ্ঠান করা যাবেনা এমনটি প্রজ্ঞাপনে নেই। কোন কিছু জানার থাকলে সরকারী ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন এই প্রধান শিক্ষক। তবে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দুপুর তিন টা পর্যন্ত অনুষ্ঠান চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category