• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
যশোরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত
যশোরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত

যশোরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে রিপন হোসেন দিপু (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সদর উপজেলার শহরতলীর শেখহাটি এঘটনা ঘটে। নিহত শ্রমিক শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে এক হাজার টাকা ধার করেন ইমরান, আসাদুল ও তপু। শুক্রবার সকালে দিপু ওই তিনজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সাথে দিপুর কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার ভোরে অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম জানান, নিহতের শরীরে ছুরিকাঘাত ও মারপিটের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রিপন হোসেন দিপু মাংসের দোকানের কাজ করতো। টাকা ধার নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে দিপুর গোলোযোগ ছিল। এর জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category