• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

যশোরে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
যশোরে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন
যশোরে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

যশোরের ঝিকরগাছায় পরকীয়া প্রেম নিয়ে বিরোধের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন। শনিবার (২০জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তৌফিক আহমেদ (২৭) ওই গ্রামের শাহাদত মোল্লার ছেলে। হত্যাকারী তৌফিকের বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর গ্রামের তৌফিক ও কেসমত বাবু দু’জন বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরে পরস্পরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। এর সূত্র ধরে তৌফিকের সাথে কেসমত বাবুর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধে সূত্রপাত শুরু হয়।

ওই বিরোধের জের ধরে তৌফিক শনিবার সকালে কেসমত বাবুর বাড়িতে গেলে বাবু তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তৌফিক।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কেসমত বাবু’র স্ত্রীর সাথে পরকীয়া প্রেম নিয়ে বিরোধে তৌফিক হত্যার শিকার হয়েছে। হত্যাকান্ডের পর জড়িত বাবু পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category