• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি খোলা ভোজ্য তেল বিক্রি নিয়ন্ত্রনের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে দু‘টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা সওজ’র সাবেক নির্বাহী প্রকৌশলী গাংনীর সেই আবু হেনা স্ত্রীসহ কারাগারে ঝিনাইদহে ফিলিং স্টেশনে উল্টো পথে তেল নিতে গিয়ে মারধরের শিকার ইউপি চেয়ারম্যান মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১ গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মেহেরপুরে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
মেহেরপুরে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পর্যায়ে এই বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিহা রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, কৃষি অফিসার হামিদুল হাসান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category