• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে ২১ শিক্ষার্থী সাইকেল ও ১১ প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে ২১ শিক্ষার্থী সাইকেল ও ১১ প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার
মেহেরপুরে ২১ শিক্ষার্থী সাইকেল ও ১১ প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার

মেহেরপুর সদর উপজেলার ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২১ দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র ১১ প্রতিবন্ধীকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীর মধ্য থেকে ২১ জনকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়। প্রশাসনের এই উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা।

বাইসাইকেল পেয়ে স্কুলে সময়মতো যাতায়াত, ইভটিজিং প্রতিরোধ এবং পড়াশোনার প্রতি আরো মনোযোগী হতে সাহায্য করবে বলে জানায় শিক্ষার্থীরা। এমন উদ্যোগ আরো বড় পরিসরে নিতে পারলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে আর নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সাইকেল প্রদান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category