• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
যাবজ্জীবন
মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মেহেরপুরে চাঞ্চল্যকর গোলাম লিয়াকত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও অপর তিনজনের প্রত্যেককে একবছর করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। মামলায় জড়িত অন্য তিন আসামীতে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের আদালত এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত ওলিয়ত খাঁর ছেলে মোঃ কাবিদুল ইসলাম (৫০) ও মোঃ মফিজুল খাঁ( ৪০), একই গ্রামের আবুল খাঁর ছেলে মোঃ জমাত আলী খোকা (৪০)। তবে আসামি মোঃ জমাত আলী খোকা (৪০) পালাতক রয়েছেন।

এ ছাড়াও একবছর সশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত তোহরা খাঁ এর ছেলে লিয়াকত খাঁ (৩৫) ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৮)।

জানা গেছে, ২০১৬ সালের ৮ জানুয়ারি বিকাল তিনটায় বাগোয়ান হাটে চার’শ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে মৃত গোলাম মক্করের ছেলে গোলাম লিয়াকত হোসেন খুন হয়। গোলাম লিয়াকত হোসেনের ভাই মোখলেছুর রহমান বাদি হয়ে নয় জনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করে। মামলা নং সেশন ১৯৪/১৬।

মামলায় ২৭ জন সাক্ষির সাক্ষ্য ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ছয় আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানীত হওয়ায় তাদের সাজা প্রদান করেন। বাকী তিন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের খালাস দেয়া হয়। খালাস প্রাপ্ত আসামীরা হলেন অবিদ খাঁ, তাসির হোসেন ও মশিউর।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাজী শহিদ, বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category