• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
মেহেরপুরে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তরিকুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category