মেহেরপুরে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে জেলার বিভিন্ন সময় দায়িত্বপালনকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। সাবেক কলেজ ছাত্র সংসদের ভিপি আজিজুল ইসলাম টোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক নেতৃবৃন্দ। ১৯৮০ থেকে বিগত সময় পর্যন্ত জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নিজেদের ঐক্যবদ্ধ রাখতে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তারা। নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে সভাটি সংক্ষেপে শেষ করা হয়। অনুষ্ঠানসূচীতে আরো ছিল, কোরআন তেলাওয়াত, নিহতদের স্মরণে নীরবতা পালন, উপস্থিতির মতামত প্রকাশ। সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি হাফিজুর রহমান হাফি।