• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেফতার-৩

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেফতার-৩
মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেফতার-৩

মেহেরপুর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার ও মঙ্গলবার বিভিন্ন সময় সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার মামলা নং-৬, তারিখ-১৯ আগস্ট, ২৪, জি আর নং-২৬৩, তারিখ-১৯ আগস্ট, ২০২৪; ধারা-৬(২)/৭/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩); এর এজাহার নামীয় পশু হাসপাতাল পাড়ার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হুমায়ন কবিরের ছেলে ৮নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবির রিপন (৪৫), পৌর শহরের শিশুবাগান পাড়ার নুরুল ইসলামের ছেলে এনামুল হক বাবলু (৪৫), নতুন পাড়ার আব্দুল কাদেরের ছেলে হৃদয় (২৭), এবং জিআর-১৮২/২০, মামলা নং ০৯, তারিখ-১০ জুলাই ২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ১৯ (ক) এর গাংনী উপজেলার নওয়াপাড়া (নবিনপুর) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে দবির আলীকে (৪৮) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category