• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে শতভাগ সিসি টিভির আওতায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে শতভাগ সিসি টিভির আওতায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ
মেহেরপুরে শতভাগ সিসি টিভির আওতায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ

সারা দেশের ন্যায় মেহেরপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শতভাগ নকলমুক্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের শ্রেনীকক্ষে স্থাপন করা হয়েছে সিসি টিভি ক্যামেরা।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৭০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ১৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহন করা হচ্ছে। তবে পরীক্ষার প্রথম দিনেই ১৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪০, মুজিবনগর উপজেলায় ১৬ ও গাংনী উপজেলায় ৭৬ জন অনুপস্থিত ছিলেন। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category