• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে রোভার দিবস পালিত

রফিকুল আলম বকুল
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
মেহেরপুরে রোভার দিবস পালিত
মেহেরপুরে রোভার দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে রোভার দিবস। রবিবার (২৩ অক্টোবর) সকালে ৫ জন শহীদ রোভারের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জেলা রোভারের কমিশনার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক ও ডিআরএসএল আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ হাজী রমজান আলী, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ, জেলা রোভারের সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ এস এম রফিকুল আলম বকুল, মেহেরপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ও জেলা রোভারের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা রোভারের কর্মকর্তা ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। বিকালে জেলা রোভারের পক্ষ থেকে সরকারি কলেজ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য; সিলেটের লাক্কাতুরা চা বাগানে ১৯৯৭ সালের ২৩ শে অক্টোবর অনুষ্ঠিত ৯ম এশিয়া প্যাসিফিক ও ৭ম বাংলাদেশ রোভার মুট এ অংশগ্রহন করার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ৫ জন রোভার স্কাউটস সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category