• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  আকাশ নামের এক ফায়ারম্যান নিহত হয়েছেন। আকাশ ফরিদপুরের মধুখালি ফায়ার সার্ভিস ষ্টেশনে কর্মরত ছিলেন। একই সাথে মুস্তাকিম ও নাসির নামের দুইজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকালে মেহেরপুর সদর উপজেলার মদনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ কাঠালপোতা গ্রামের খোকন আলীর ছেলে, আহত মুস্তাকিম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং নাসির গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নবীছদ্দীনের ছেলে ।

জানা গেছে, নাসির মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে গাড়াডোবের দিকে যাচ্ছিল এবং অপরদিক থেকে মুস্তাকিম ও আকাশ মেহেরপুর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মদনা এলাকায় পৌছালে মুস্তাকিম ও আকাশের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নাসিরের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে মুস্তাকিম ও আকাশকে রাজশাহীতে এবং নাসিরকে কুষ্টিয়াতে রেফার্ড করে। রাজশাহী যাওয়ার পথে গাংনীতে পৌছালে আকাশ মৃত্যুবরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category