• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের হোটেল এলাকায় যারীন সুইটস-এ ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রী করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে যারীন সুইটস এর মালিক অন্তর ঘোষকে ৩৮ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আমিন এন্টারপ্রাইজের মালিক রাহাত আমীন নামের অপর এক ব্যবসায়ী নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলামসসদস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category