• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়
মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড় ও সুবিদপুর খাঁ এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রি, নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে দীঘিরপাড় এলাকার মেসার্স সেলিম স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করেন।

এসময় সজল আহমেদ বলেন, মেয়াদ উত্তীর্ণ অনেক পণ্য ফ্রিজে ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রি অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় দীঘিরপাড় এলাকার মেসার্স সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও সদর উপজেলার সুবিদপুর খাঁ পাড়া এলাকায় অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদ মুল্য না থাকা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৭ ও ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কৃষি বিপণন কর্মকর্তা মো: জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category