• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
মেহেরপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে জরিমানা

মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকার মেসার্স আনারুল স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা ও আমঝুপি বাজারের মেসার্স আলমিজ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা ও রং মেশানো সাদা চাল কে লাল চাল বলে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category