• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
মেহেরপুরে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো স্লোগানে মেহেরপুর জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলের পাওনিয়ার স্কুল ও প্রফেশনাল কলেজে অনুষ্ঠিত হয়। জেলা রোভারের সহসভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম। জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যাক্ষ রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান টিটু এবং সিনিয়র রোভারমেট অনিক ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের আরএসএলসহ রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম রোভারের জনক ব্যাডেল পাওয়েলের জীবনের বিভিন্ন মানবিক দিক ও রোভারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আজকের বিপি দিবসের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে সেবার মানে উজ্জীবিত হতে রোভার সদস্যদের প্রতি আহবান জানান। তিনি এ রকম আন্তর্জাতিক মানের সেবা সংগঠন ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি সংগঠন গড়ে তোলার জন্য ব্যাডেন পাওয়েলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোভার স্কাউটস সদস্যদের মানুষের সেবায় কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category