• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক গুরুতর আহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক গুরুতর আহত
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিক মান্নানের মৃত্যু

মেহেরপুর শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্নান (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত মান্নান বামনপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান শহরের ফৌজদারী পাড়ার বাপ্পি সরকারের নির্মাণাধীন একতলা বাড়ির সিড়িঘরের উপরে টিনের ছাউনির কাজ করছিলেন।

এসময় একটি প্লাস্টিকের পাইপ বাধতে গিয়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন মেইন লাইনের সাথে টিন বাধা তারের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলা থেকে নিচে পড়েন। এসময় তার শরীরে আগুন লেগে তার শরীরের একটি বড় অংশ ঝলসে যায়।

ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category