• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক‍্যাসিনো সম্রাট কটা আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক‍্যাসিনো সম্রাট কটা আটক
মেহেরপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ক‍্যাসিনো সম্রাট কটা আটক

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ক্যাসিনো সম্রাট খ্যাত বিল্লাল হোসেন কটাকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ) ভোর রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে একই উপজেলার যতারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিল্লাল হোসেন কটা একই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল যতারপুর গ্রামে বিল্লালের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি সহ তাকে আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেন কটা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ কটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category