• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ মে, ২০২৫
মেহেরপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি
মেহেরপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা আদালত চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়। কর্মবিরতিতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মেহেরপুর চীপ জুডিশিয়াল ইসটোনো গ্রাফার শেখ মোহাম্মদ আহসানুল হক।

সংগঠনটির দাবী, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতনভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করতে হবে। সেই সাথে যোগ্যতা ও জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি সূযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের প্রধান তুলনা কারক মাসুদ রানা, সদস্য জাকির হোসেন, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের প্রধান তুলনা কারক সফিকুল ইসলাম, অফিস সহায়ক বেদেনা বাবলী সহ আদালতের কর্মচারীবৃন্দ।অনতিবিলম্বে এই বৈষম্য দূর না হলে আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category