• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
মেহেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান
মেহেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

সারাদেশে বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন দূর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মেহেরপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালের দিকে জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতুর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দরা বলেন, সরকার সবসময় বড় গলায় উদ্বৃত্ত বিদ্যুৎ এর কথা বলে এসেছে। পরিবেশ ও মানুষের অস্তিত্বের কথা বিবেচনা না করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নামে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাহলে আজ কেন এতো অসহনীয় বিদ্যুৎ বিপর্যয়। আসলে এই সরকারের আমলে বিদ্যুৎ খাতে চলেছে দূর্নীতির মহা তেলেসমাতি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল জেলা যুবদলের সদস্য জেলা জিয়া মঞ্চের আহবায়ক এডভোকেট নজরুল ইসলাম ব্যারিস্টার জাহাঙ্গীর আলম জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মনি জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category