• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় কয়েকজন পথচারী নির্বাচনী অফিসের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ধারণা করেন, বস্তুটি বোমা হতে পারে। পরে দ্রুত মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুটি প্রাথমিকভাবে বোমা সদৃশ মনে হলেও এটি প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category