• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনে মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সোহেল রানা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

এছাড়াও জাতীয় পার্টির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ আসনে আব্দুল বাকী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব রহমানও মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category