• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল
মেহেরপুরে বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল

ভারতের পানি আগ্রাসন ও নানামুখী ষড়যন্ত্রসহ স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র বড় বাজার অফিস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলমগীর খান ছাতু। এসময় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।

বক্তারা বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। ফ্যাসিস্টদের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট নেই। ভারতের সব ধরনের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

তারা আরও বলেন, এই খুনি হাসিনার দোষর ও ক্যাসিনো ব্যবসায়ীদের বিএনপি’র দালালরা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা রক্ত ঝরিয়েছি, আমাদের ছাত্রসমাজ রক্ত ঝরিয়েছে এই খুনি হাসিনার দোষরদের রক্ষা করার জন্য নয়।

এসময় বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন,জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category