• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর উত্তর পাড়া প্রবাসী ও ব্যবসায়ী এবং চাকুরিজীবী সমন্বয় সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে গোভীপুর উত্তর পাড়ায় এ আয়োজন করেন সংগঠনের কর্মীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ এস এম আরাফাত আল আকাশ। এছাড়াও ফ্রী রক্তের গ্রুপিং সহ বিভিন্ন সেবা প্রদান করা হয় । হাতের নাগালে ফ্রি চিকিৎসা পেয়ে খুশি স্থানীয় সাধারণ মানুষ ।

সংগঠনের সভাপতি হারুন শেখ ও সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম বলেন, মানবিক চিন্তা ভাবনা নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু, আমরা চাই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে এগিয়ে নিতে এবং বিভিন্ন মানবিক কাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে। এক্ষেত্রে সবথেকে বেশি উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী মাহাবুল মালিথা ও মিলন মালিথা।

সকল প্রবাসী চাকরিজীবী ও ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা সমাজের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবো। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, মফিজুল, বাবু কামাল হুজুর, সংগঠনের সদস্য, সালাউদ্দিন, সেলিম, রবি, রাজন, রেজাউল, যুবায়ের প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category