• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই ভাই আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই ভাই আটক
মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই ভাই আটক

মেহেরপুরের সীমান্তবর্তী শালিকা গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের ঘর থেকে ১৭০ বোতল ফেন্সিডিল ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকৃত দুই ভাই হলো ঐ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মকর আলী (২৮) শুকুর আলী (২৬)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ফেন্সিডিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঐ গ্রামে অভিযানে যায়। এ সময় মৃত মুনছুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মকর আলী বাড়িতে দু’টি প্লাস্টিকের বস্তা থকে ১২০ বোতল ও শুকুর আলীর একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ফেন্সিডিল বিক্রি করা নগদ ২০ হাজার টাকা। প্রতি পীচ ফেন্সিডিল ভারত থেকে ২ হাজার ৫শ টাকা করে কেনা বলে জানায় পুলিশ। ১৭০ বোতল ফেন্সিডিলের মূল্য দাড়ায় ৪ লাখ ২৫ হাজার টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপর মাদক কারবারী হাফিজুর রহমান হাফি (৩৫)।
তাদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category