• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২
মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রবিবার (৬নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রাম থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতরা মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শাহিনুর রহমান স্বাধীন (২৮) এবং মাগুরা পৌর এলাকার ৭নং ওয়ার্ড কান্দা বাঁশকোঠার হারুন শেখের ছেলে শিমুল শেখ (২৭)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই জুম্মান এর নেতৃত্বে এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার ময়মারী সড়কে অভিযান চালিয়ে স্বাধীন ও শিমুলকে আটক করে। এসময় তল্লাশি করে তাদের দুজনের পকেট থেকে দুই বোতল ফেন্সডিল উদ্ধার করা হয়। তারা দুজন বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) মেহেরপুর অফিসে খন্ডকালীন কর্মরত। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category