• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
মেহেরপুরে প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
মেহেরপুরে প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আওতায় “দুস্থ বিধবা হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থান মূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে অবস্থার উন্নয়ন” প্রকল্পের মাধ্যমে ২১০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এ সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুমুখী মানবকল্যাণ সংস্থার মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক বিপুল আশরাফ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু ও জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম। সঞ্চালনায় ছিলেন প্রকল্পটির সমন্বয়ক শাহিনুর রহমান রিটন। দুই মাস ব্যাপী ৭ টি ব্যাচে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট হাতে পেয়ে খুশি প্রশিক্ষনার্থীরা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এমন প্রকল্পের প্রশংসা করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category