• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ২২৯ ঘরের দলিল হস্তান্তর

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ২২৯ ঘরের দলিল হস্তান্তর
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ২২৯ ঘরের দলিল হস্তান্তর

আশ্রয়ন প্রকল্পে উপহারস্বরুপ ঘরের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন পরিবারের মাঝে পাকা ঘর ও জমি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেহেরপুর জেলার ২২৯ টি ঘরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় সদর উপজেলা পরিষদ চত্বর অডিটোরিয়ামে।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ভার্চয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভুইয়া, পুলিশ সুপার এসএম নাজমুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গণভবনে আয়োজিত দেশব্যাপী হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ঘোষণা শেষে একযোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে দলিল, ঘরের চাবি ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়।

উল্লেখ্য মেহেরপুর জেলায় ২২৯টি ঘরের মধ্যে ৭৫ টি ভূমিহীন পরিবার পেয়েছে উপহারের নতুন ঘর। বাকিরা ইতিপূর্বে নির্মিত ঘরগুলো ভেঙে নতুন ঘরের পুনঃনির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category