• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে পিজিসিবি নির্মাণাধীন লাইনের ক্যাবল চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে পিজিসিবি নির্মাণাধীন লাইনের ক্যাবল চুরি
মেহেরপুরে পিজিসিবি নির্মাণাধীন লাইনের ক্যাবল চুরি

পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) মেহেরপুর গ্রিড সাব স্টেশনের নির্মানাধীন টাওয়ার লাইনের ক্যাবল চুরি হয়েছে। শুক্র ও শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতের আধারে দুদফায় প্রায় এক কিলোমিটারে লাইনের তার চুরির ঘটনা ঘটে। এতে বাধাগ্রস্থ হয়েছে টাওয়ার লাইন নির্মান কাজ।

জানা গেছে, সরকারি মালিকানাধীন কোম্পানী পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড মেহেরপুর জেলার মদনাডাঙ্গায় একটি নতুন সাব স্টেশন নির্মান করছে। কুষ্টিয়া থেকে মদনাডাঙ্গা সাব স্টেশন পর্যন্ত ১৩২/৩৩ কেভি টাওয়ার নির্মান ও টাওয়ারের সাথে ক্যাবল স্থাপন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। লাইন চালু না হওয়ার সুযোগে রাতের আধারে চোরেরা লাইনের টাওয়ারে উঠে ক্যাবল কেটে নিয়ে যায়।
চুরির বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ বিষয়ে নির্মানকারী সংস্থার পক্ষ থেকে পুলিশে অবহিত করা হয়েছে। চোর আটক ও চুরি হওয়া ক্যাবল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category