• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে নৌকার তিন সর্মথককে ৭ দিনের কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে নৌকার তিন সর্মথককে ৭ দিনের কারাদণ্ড
মেহেরপুরে নৌকার তিন সর্মথককে ৭ দিনের কারাদণ্ড

মেহেরপুর-১ আসনের সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থককে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় স্বতন্ত্র প্রার্থী ট্রাকের সর্মথকদের সাথে হাতাহাতিতে বাড়াদী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি খাতুন আহত হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন নৌকার সর্মথক ইউনুস আলী, নিয়ামত আলী ও নজরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো: আবির হোসেন তাদের দন্ডবিধীর ১৮৬০ এর ১৮৮ ধারা ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, কালাইডাঙ্গা কেন্দ্রে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে নৌকার সর্মথকরা বাধা সৃষ্টি করে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাকের সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলির স্বামী আলহাজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় নৌকার সমর্থকদের হামলায় বুলবুলি খাতুন আহত হয়।

পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে তিন জন নৌকার সর্মথক কে আটক করা করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আহত বুলবুলিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category